সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সময় তার পরিবারের সদস্য ও চিকিৎসকরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন। মায়ের শেষ মুহূর্তে bedside-এ উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বিবৃতিতে জানান, তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ওই সময়ে হাসপাতালের কেবিনে উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সব সদস্য।










