Home বাংলাদেশ National “বেগম জিয়ার প্রস্থানে রাজনীতিতে অপূরণীয় শূন্যতা” — মির্জা ফখরুল

“বেগম জিয়ার প্রস্থানে রাজনীতিতে অপূরণীয় শূন্যতা” — মির্জা ফখরুল

159
0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং কক্ষে সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম তিনি আগের মতো আবার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা চলে গেছেন। এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়েছেন, তার অনুপস্থিতি আমাদের কল্পনারও বাইরে। তার শূন্যতা বাংলাদেশের রাজনীতিতে বিশাল প্রভাব ফেলবে।”

মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে ফোন করেন। তিনি জানান, সকাল ১০টায় একটি ক্যাবিনেট সভায় বেগম জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নিয়ে আলোচনা হবে, এরপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ—মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবীর রিজভী, হাবীবুন নবী খান সোহেল, ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ বেগম জিয়ার চিকিৎসক দলের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here