ইরান তাদের কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলীয় আকাশপথ আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য খুলে দিয়েছে। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের কো-অর্ডিনেশন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা এবং সুরক্ষার পুনর্মূল্যায়ন শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, পূর্বাঞ্চলীয় আকাশপথ ইতোমধ্যেই অভ্যন্তরীণ, আন্তর্জাতিক এবং ট্রানজিট ফ্লাইটের জন্য উন্মুক্ত ছিল। নতুন সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ইরানের আরও বিস্তৃত আকাশসীমা ব্যবহার করতে পারবে, যা বৈশ্বিক আকাশপথে একটি ইতিবাচক বার্তা হিসেবে গণ্য হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপটি ইরানের আকাশসীমা ব্যবহার করে ট্রানজিট ফ্লাইট পরিচালনাকে আরও সহজ করবে এবং মধ্যপ্রাচ্যের আকাশপথে চাপ কমাতে সাহায্য করবে।










