Home বিশ্ব খামেনির যুদ্ধজয়ের দাবি মিথ্যা: ট্রাম্প

খামেনির যুদ্ধজয়ের দাবি মিথ্যা: ট্রাম্প

148
0

ইরানে ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ কর্মকর্তাসহ ৬০ জনের জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়েছে। তবে এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক হঠকারী মন্তব্য করেছেন।

তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানার পরেও তাকে হত্যার অনুমতি তিনি দেননি। তবে, খামেনি এখন মিথ্যা বলছেন।

শনিবার (২৮ জুন) কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ট্রাম্প কড়া ভাষায় ইরানকে আক্রমণ করে খামেনির ‘যুদ্ধ বিজয়ের ঘোষণা’ নিয়ে সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, খামেনি ‘যুদ্ধ জয়ের দাবি করে মিথ্যা বলছেন।’

ট্রাম্প আরও বলেন, “আমি জানতাম ঠিক কোথায় তিনি (খামেনি) আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আমি ইসরায়েল বা মার্কিন সেনাবাহিনীকে তার জীবন নেওয়ার অনুমতি দিইনি।”

তিনি জানান, সম্প্রতি তিনি ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা চিন্তা করছিলেন, কিন্তু খামেনির মন্তব্যের পর তিনি সেই পরিকল্পনা বাতিল করেছেন।

ট্রাম্পের এ ধরনের মন্তব্যের পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে এক পোস্টে বলেন, “যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই সমঝোতায় আসতে চান, তাহলে তাকে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি অসম্মানজনক ও অগ্রহণযোগ্য ভাষা পরিহার করতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here