Home বাংলাদেশ National বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

152
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক প্রজ্ঞাবান ও অভিজ্ঞ নেত্রীকে হারিয়েছে। তিনি কেবল রাজনৈতিক নেত্রী ছিলেন না, ছিলেন গণতন্ত্রের অগ্রদূত ও নারীনেতৃত্বের অন্যতম প্রতীক।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তার আপসহীন নেতৃত্ব, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় খালেদা জিয়ার দূরদর্শিতা ও সাহসিকতা জাতিকে অনুপ্রাণিত করেছে। তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা বেগম জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দেশবাসীকে এই শোকের মুহূর্তে ধৈর্য ধারণ ও প্রার্থনার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here