Home বিশ্ব হাদি হত্যার তথ্য দিলে ৫৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা এসএফজের

হাদি হত্যার তথ্য দিলে ৫৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা এসএফজের

146
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্য প্রদানকারীদের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)।

সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি এ ঘোষণা দেয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পুলিশের বক্তব্য অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে। এ অবস্থায় তাদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং প্রত্যর্পণে কার্যকর ও নির্ভরযোগ্য তথ্য দিলে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন দাবি করেন, ওসমান হাদির হত্যার কৌশলের সঙ্গে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের মিল রয়েছে।

সংগঠনটি জানায়, এই পুরস্কার ঘোষণার উদ্দেশ্য হলো সাধারণ জনগণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহায়তা করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here