Home বাংলাদেশ মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে : তারেক রহমান

মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে : তারেক রহমান

83
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (CCU) চিকিৎসাধীন রয়েছেন। তিনি তাঁর জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসা প্রকাশ করায় সবাইকে জিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি উল্লেখ করেন, এই সংকটময় সময়ে একজন সন্তানের মতো তিনিও মায়ের স্নেহের স্পর্শ পাওয়ার গভীর আকাঙ্ক্ষা অনুভব করছেন।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথাগুলো প্রকাশ করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন—

বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার বিষয়ে দলমত নির্বিশেষে দেশজুড়ে সব শ্রেণিপেশার মানুষ দোয়া ও সমর্থন জানিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দেশের পাশাপাশি বিদেশের চিকিৎসক দলও তাঁদের পেশাদারিত্ব ও আন্তরিকতা দিয়ে সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম বিভিন্ন রাষ্ট্রও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, বেগম জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা ও দোয়া আমাদের পরিবারকে গভীরভাবে কৃতজ্ঞ করেছে। তাঁর সুস্থতার জন্য সবাইকে দোয়া অব্যাহত রাখার বিনীত অনুরোধ জানাই।

তারেক রহমান তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, “এই দুঃসময়ে মায়ের স্নেহ পাওয়ার তীব্র ইচ্ছা আমার মাঝেও যেমন রয়েছে, তেমনি তা বাস্তবায়নে আমার একক সিদ্ধান্তের সুযোগ নেই। এই সংবেদনশীল বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা আশাবাদী, রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে আমি শিগগিরই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারবো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here