Home বাংলাদেশ National সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়া

সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়া

82
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ২টা ৮ মিনিটে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়:

“বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আপডেট” শিরোনামের ওই স্ট্যাটাসে জানানো হয়, তিনি বর্তমানে হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে আছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিতভাবে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এছাড়া পোস্টে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য প্রচারের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, তাঁর সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া চালিয়ে যেতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here