Home বিশ্ব ইরানের তাবরিজে তেল শোধনাগারে বিস্ফোরণ

ইরানের তাবরিজে তেল শোধনাগারে বিস্ফোরণ

194
0

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ তেল শোধনাগারে ধোঁয়ার কুণ্ডলী ও বিস্ফোরণের যে দৃশ্য দেখা গেছে।

শোধনাগারে  একটি নাইট্রোজেন ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।তবে কী কারণে এই বিস্ফোরণ ঘঠেছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

রবিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এবং শোধনাগারের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

তবে এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে এক স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে উদ্ধৃত করে জানানো হয়েছিল, তাবরিজ শহরে শোনা যাওয়া দুটি বিস্ফোরণ আসলে ছিল ইসরায়েলি বিমান হামলার অকার্যকর গোলাবারুদ নিষ্ক্রিয় করার বিস্ফোরণ।

তিনি বলেন, এই অভিযান পুরোপুরি নিরাপত্তা ও সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে, এবং নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তবে পরবর্তীতে নাইট্রোজেন ট্যাঙ্ক বিস্ফোরণ দেশটির সরকারি আধাসরকারি সংবাদমাধ্যম গুলো।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here