Home বিশ্ব গাজায় ত্রাণের আটার মধ্যে পাওয়া মাদকজাত ট্যাবলেট

গাজায় ত্রাণের আটার মধ্যে পাওয়া মাদকজাত ট্যাবলেট

183
0

গাজায় আমেরিকান-ইসরায়েলি সহায়তা কেন্দ্রগুলোর মাধ্যমে বিতরণ করা আটা বস্তার মধ্যে অক্সিকোডন নামক মাদকজাত ট্যাবলেট পাওয়া গেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, চারজন নাগরিকের কাছ থেকে সাক্ষ্য সংগ্রহ করা হয়েছে, যারা আটা ব্যাগের মধ্যে এই ট্যাবলেট পেয়েছেন। তারা সতর্ক করেছেন যে, সম্ভবত এই মাদকদ্রব্যগুলো ইচ্ছাকৃতভাবে আটার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

অক্সিকোডন একটি শক্তিশালী ব্যথানাশক, যা সাধারণত ক্যানসার রোগীদের তীব্র ব্যথা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এই ওষুধটি অত্যন্ত আসক্তিকর এবং এর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট, বিভ্রম এবং জীবনঘাতী জটিলতা হতে পারে।

বিবৃতিটি প্রকাশের আগে, গাজার সামাজিক যোগাযোগমাধ্যমে আটা ব্যাগের ভেতর থেকে পাওয়া ট্যাবলেটের ছবি ভাইরাল হয়ে যায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কর্মকর্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটি একটি ইচ্ছাকৃত ও বিপজ্জনক ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। ফার্মাসিস্ট ওমর হামাদ এটিকে ‘গণহত্যার সবচেয়ে জঘন্য রূপ’ হিসেবে উল্লেখ করেছেন, এবং গাজার চিকিৎসক ড. খালিল মাজেন আবু নাদা এটিকে ফিলিস্তিনিদের সামাজিক চেতনা ধ্বংস করার একটি উপায় হিসেবে বর্ণনা করেছেন।

গাজার সরকারী মিডিয়া অফিস এই ঘটনার জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করে বলেছে, এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা, যার মাধ্যমে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করতে আসক্তি ছড়ানো হচ্ছে। তারা আরও অভিযোগ করে, ইসরায়েলি সেনাবাহিনী অবরোধের সুযোগ নিয়ে এই মাদকদ্রব্যগুলো ‘মানবিক সাহায্য’ হিসেবে পাচার করছে এবং সহায়তা কেন্দ্রগুলোকে ‘মৃত্যুকূপ’ হিসেবে বর্ণনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here