Home বিশ্ব পাকিস্তানকে নদীর পানি না দেওয়ার হুমকি মোদীর, উত্তপ্ত পরিস্থিতি

পাকিস্তানকে নদীর পানি না দেওয়ার হুমকি মোদীর, উত্তপ্ত পরিস্থিতি

147
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন, ভারতের নিয়ন্ত্রণাধীন যেসব অভিন্ন নদী রয়েছে, সেসবের পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না। বৃহস্পতিবার এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মোদীর এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়, যদিও পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে।

পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মানসুর উসমান আওয়ান রয়টার্সকে বলেন, ইসলামাবাদ পানি ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত, তবে ভারতের উচিত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি মেনে চলা। এই চুক্তির আওতায় পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিজমির জন্য ভারতের তিনটি নদী থেকে পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

মোদী রাজস্থানে এক নির্বাচনী জনসভায় বলেন, “প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে, তাদের সেনাবাহিনী এবং অর্থনীতি এই মূল্য চুকাবে।”

পাকিস্তান দাবি করেছে, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না এবং এটি এখনো বৈধ ও কার্যকর রয়েছে। চুক্তি সংশোধন বা আলোচনার জন্য উভয় পক্ষকেই চুক্তির শর্ত মেনে চলতে হবে বলেও জানিয়েছে ইসলামাবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here