Home জীবনযাপন Entertainment দশ মাস পর সিক্স প্যাকে কামব্যাক, শার্টলেস লুকে ঝড় তুললেন সুপারস্টার দেব

দশ মাস পর সিক্স প্যাকে কামব্যাক, শার্টলেস লুকে ঝড় তুললেন সুপারস্টার দেব

132
0

দীর্ঘ ১০ মাসের প্রস্তুতির পর শার্টলেস লুকে সিক্স প্যাক দেখিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন টলিউড সুপারস্টার দেব। মুখভর্তি দাড়ি, ফিটনেসে ভরপুর শরীর, আয়নার সামনে দাঁড়িয়ে তোলা তাঁর নতুন ছবিটি শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

ছবিতে দেখা যায়, দেব শুধুমাত্র অন্তর্বাস পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যাপশনে লিখেছেন, “১০ মাস পর। এবার দাড়িকে বিদায় জানানোর সময় এসেছে।” অনুরাগীরা বুঝে গেছেন—‘রঘু ডাকাত’ ছবির চরিত্র শেষ করে পুরনো সুপারফিট রূপে ফিরছেন দেব।

‘রঘু ডাকাত’ সিনেমার জন্য টানা দশ মাস দাড়ি রেখে ছিলেন দেব, এমনকি সব পাবলিক ইভেন্টেও ছিলেন সেই লুকে। এবার শ্যুটিং শেষ করে বিদেশ থেকে ফিরে দেব শেয়ার করেছেন তাঁর নতুন লুক। হাতে ট্রিমার, গলায় চেন, শার্টহীন সাহসী ভঙ্গিতে উঠে এসেছেন আলোচনায়।

এই লুকে দেবকে দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত। অভিনেতা অঙ্কুশ মজা করে কমেন্ট করেছেন, “ওরে পাগলা পাগলা… ওহ সরি পাগলু… ২টো প্যাক ভাড়ায় পাওয়া যাবে?” আরেকজন মন্তব্য করেছেন, “ক্যা বাত গুরুদেব!”

পরদিন, রবিবার দেব পোস্ট করেন আরও একটি ছবি—ভেজা শরীরে পুল থেকে উঠে আসছেন তিনি। নীল ডেনিম, চোখে সানগ্লাস, কানে দুল, হালকা দাড়ি—এই আবেদনময় লুকে দেব যেন এক সিনেমার রোমান্টিক দৃশ্যের চেয়ে কম কিছু নন।

এই দুটি ছবি যেন ঘোষণা করছে—“দেব আবার ফিরেছেন, পুরো ফর্মে।” আট থেকে আশি, নারী-পুরুষ নির্বিশেষে তাঁর নতুন লুক মন জয় করেছে। বিশেষ করে মহিলা অনুরাগীরা দিচ্ছেন উষ্ণ প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “দেবের এই ছবি ঘুম কেড়ে নেবে,” আরেকজন বলেন, “তাঁকে দেখলে প্রথম প্রেমের কথা মনে পড়ে যায়।”

এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ার উত্তাপ ছড়িয়েছে টলিউডের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত।

দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘রঘু ডাকাত’, যার শ্যুটিং শুরু হয়েছিল চার বছর আগে। দেবের বিপরীতে রয়েছেন ইধিকা পাল ও সোহিনী সরকার। ইতোমধ্যে ছবির ফার্স্ট লুক দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে।

দেবের ফিটনেস, আত্মবিশ্বাস, ও সাহসী উপস্থিতি নিয়ে চলছে বিস্তর আলোচনা। ‘খাদান’-এর প্রচারে সাফল্য এবং ‘রঘু ডাকাত’-এর প্রত্যাবর্তনের সঙ্গে, এখন বাংলা সিনেমায় দেব রয়েছেন তাঁর ক্যারিয়ারের অন্যতম শীর্ষ মুহূর্তে।

নেটিজেনদের কণ্ঠে এখন একটাই কথা—“এই দেবকেই আবার আবার চাই, সিনেমার পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়ায়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here