Home খেলা ওসমান হাদির মৃত্যুতে তাওহীদ হৃদয়ের আবেগভরা শ্রদ্ধাঞ্জলি

ওসমান হাদির মৃত্যুতে তাওহীদ হৃদয়ের আবেগভরা শ্রদ্ধাঞ্জলি

115
0

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শোকাহত দেশের ক্রীড়াঙ্গন। এ উপলক্ষে জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার তাওহীদ হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে প্রয়াত হাদিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তার ভেরিফায়েড ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, “হাদি ভাই সংসদ সদস্য হওয়ার স্বপ্ন নিয়ে লড়ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পাড়ি জমালেন এক ভিন্ন গন্তব্যে—যেখানে তিনি হাজারো মানুষের ভালোবাসা আর দোয়ায় জায়গা করে নিয়েছেন।”

তাওহীদ আরও লেখেন, “তিনি পৃথিবী ছেড়েছেন বীরের বেশে, লাখো মানুষের ভালোবাসা আর কোটি মানুষের দোয়ায় সিক্ত হয়ে। এমন বিদায় সবার ভাগ্যে হয় না।”

পোস্টের শেষাংশে হৃদয় বলেন, “যে সংসদ ভবনে প্রবেশের স্বপ্ন ছিল তাঁর, তিনি সেই চত্বরে এলেনও—তবে একটি ভিন্ন রূপে। লাখো মানুষের শ্রদ্ধা, দোয়া ও ভালোবাসায় স্নাত হয়ে চিরবিদায় নিলেন হাদি ভাই। আল্লাহ তাঁকে এই পৃথিবীতে সৌভাগ্যবান করে পাঠিয়েছিলেন। তিনি যেন চিরনিদ্রায় শান্তিতে থাকেন—এই কামনা করি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here