Home খেলা তানজিমের শুরুর পর জোড়া আঘাত হানলেন তাসকিন

তানজিমের শুরুর পর জোড়া আঘাত হানলেন তাসকিন

159
0

হতাশাজনক টেস্ট সিরিজ শেষের পর ওয়ানডেতে ভালো শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে আজ খেলতে নেমে তাসকিন আহমেদ দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন, ফেরান নিশান মাদুসকা এবং কামিন্দু মেন্ডিসকে।

এর আগে, পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন তানজিম হাসান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ফিল্ডিং করতে নামতে হয় মেহেদি হাসান মিরাজের দলকে। তাসকিন প্রথম ওভারটি মেডেন দিয়ে শুরু করার পর চতুর্থ ওভারে উইকেট নেন তানজিম। অফ স্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে নিশাঙ্কা শূন্য রানে আউট হন।

আরেক ওপেনার নিশান মাদুসকাও বেশিক্ষণ টিকতে পারেননি তাসকিনের সামনে। তাসকিনের বল লঙ্কান ওপেনারের ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে, এবং মাদুসকা ৬ রানে আউট হন। এরপর, কামিন্দু মেন্ডিসও তাসকিনের শিকার হন। তার বল উড়িয়ে মারতে গিয়ে মিরাজের হাতে ধরা পড়েন, আর কোনো রান না করেই তিনি ফেরেন।

তিনটি দ্রুত উইকেট হারানোর পর, কুসল মেন্ডিস এবং চারিথ আসালাঙ্কা চতুর্থ উইকেট জুটি গড়েন এবং তাদের ব্যাটে ভর করে লঙ্কান দল কিছুটা এগিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here