Home বাংলাদেশ প্রতারক চক্রের ৪ সদস্যকে দুদক গ্রেপ্তার, কর্মকর্তার পরিচয়ে প্রতারণা

প্রতারক চক্রের ৪ সদস্যকে দুদক গ্রেপ্তার, কর্মকর্তার পরিচয়ে প্রতারণা

189
0

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুলিশ, র‌্যাব এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়টি ২৯ জুন, রোববার বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট দুদকের নজরে আসে। এই পোস্টের পর দুদক বিষয়টি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। অনুসন্ধান কার্যক্রমের জন্য পুলিশ সুপার পদমর্যাদার একজন পরিচালক নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ, র‌্যাব এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটি শনাক্ত করা হয় এবং চক্রের মূলহোতা সেলিমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সেলিম (৪০), মো. তরিকুল ইসলাম, মো. আতিক এবং মো. আব্দুল হাই সোহাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট, সমকাল পত্রিকার আইডি কার্ড, বিভিন্ন টিভি চ্যানেল ও প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ছয়টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ডসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।

এই চক্রটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করে আসছিল এবং মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে টাকা আদায় করছিল। চক্রটির বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here