Home বাংলাদেশ National বার্লিনে ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশিদের বিক্ষোভ

বার্লিনে ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশিদের বিক্ষোভ

193
0

জার্মানির বার্লিনে ভারতীয় দূতাবাসের সামনে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন জার্মানিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা।

সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জানান, তারা কেবল প্রতিবাদ জানাতে আসেননি, বরং শহীদ ওসমান হাদীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকার নিয়ে এখানে সমবেত হয়েছেন।

বক্তারা বলেন, যতদিন তাঁরা বেঁচে থাকবেন, ততদিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে।
তারা অবিলম্বে হত্যাকারীদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন আয়োজক ইমদাদুল সাদিক, সাঈদ মাহিন, ইকরামুল সাদিক ভূঁইয়া, মেহেরুন সালসাবিল আর্দ্রা, ফয়জুল্লাহ ফয়েজ, শাকিল খান, সজল শিকদারসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here