Home বিশ্ব আবারও ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র, সাইরেন বাজল বিভিন্ন এলাকায়

আবারও ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র, সাইরেন বাজল বিভিন্ন এলাকায়

191
0

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণ পরই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শুরু করে। আইডিএফ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বম্ব শেল্টারে অবস্থান করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়।

এদিকে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের দিকে ‘সেজ্জিল’ নামের একটি ভারী ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইডিএফ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে। তবে ধ্বংসাবশেষ পড়ে একটি গাড়িতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া একটি ড্রোনও ইসরায়েলি বিমানবাহিনী ধ্বংস করেছে। গোলান মালভূমি এলাকায় তখনও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

আইডিএফ-এর দাবি, সংঘাত শুরুর পর থেকে ইরান প্রায় এক হাজার ড্রোন ইসরায়েলের দিকে পাঠিয়েছে, যার মধ্যে মাত্র দুইশোরও কম ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে।

গত শুক্রবার ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here