ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যে পৌঁছেছে বলে জানা গেছে।
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে প্রতিবেদন সম্প্রচারে নিষেধাজ্ঞা থাকায় তারা জর্ডান থেকে সংবাদ পরিবেশন করছে।
গত এক ঘণ্টায় ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে দুই দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তবে মাত্র ১৫ মিনিটের মধ্যে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ‘অল ক্লিয়ার’ ঘোষণা করে, ফলে সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পেরেছে।
ইসরায়েল আগে থেকেই বলে আসছে যে আয়রন ডোম প্রতিটি ক্ষেপণাস্ত্র থামাতে না পারলেও বেশিরভাগকেই প্রতিহত করতে সক্ষম। তবে যেগুলো প্রতিহত করা সম্ভব হয় না, সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
তবে এখন পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কোন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির পরিমাণ কতটা।
উল্লেখ্য, ইসরায়েলে সেন্সরশিপ থাকার কারণে অনেক সামরিক তথ্য গোপন রাখা হয়। ফলে কোনো সামরিক স্থাপনায় আঘাত লাগলে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয় না।










