Home খেলা ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

158
0

দুই ম্যাচেই হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৫৭ রানে হারলো লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৬ উইকেটে ২০১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারেই ১৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, ফলে বড় ব্যবধানে হারের সঙ্গে সঙ্গে সিরিজটিও খোয়ায় তারা।

রান তাড়ায় বাংলাদেশ শুরুটা ভালো করলেও ধস নামে উদ্বোধনী জুটি ভাঙতেই। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন মিলে ৪৪ রানের জুটি গড়লেও ইমন ৮ রান করে ফেরার পর থেকেই পতন শুরু হয়।

তামিম করেন ৩৩ রান, এরপর লিটন দাস (৬), হৃদয় (৫), জাকির (০) ও শামীম (৭) দ্রুত বিদায় নেন। ব্যাটিং লাইনআপের এই বিপর্যয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব গড়েন ২৫ বলে ৩৩ রানের জুটি। এরপর হাছান মাহমুদ ও তানজিমের ২৯ বলে ৩৪ রানের জুটিতেও বড় ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ। এক ওভার হাতে রেখেই অলআউট হয়ে যায় পুরো দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here