Home বিশ্ব মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

222
0

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে শুক্রবার নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ১০টায় জরুরি বৈঠক করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

বৈঠক আহ্বান করেছে ইরান। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের এই অবৈধ হামলায় জড়িত, যার ফলে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে।

ইরানের এই অভিযোগকে সমর্থন করেছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

গত শুক্রবার ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের ওপর আক্রমণ চালায়। বর্তমানে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এদিকে ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “হতে পারে, নাও হতে পারে। কেউ জানে না আমি কী করব।”

ট্রাম্প আরও জানান, ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে।

তবে তার এই মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে তারা জানায়, “কোনো ইরানি কর্মকর্তাকে হোয়াইট হাউসে গিয়ে পা চাটা কিংবা বসে থাকার নির্দেশ দেওয়া হয়নি।”

তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সরাসরি আলোচনা করার বিষয়টি বিবেচনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here