Home বিশ্ব ইসরায়েলের হামলায় মানবতার বিরুদ্ধে অপরাধ দেখছে উত্তর কোরিয়া

ইসরায়েলের হামলায় মানবতার বিরুদ্ধে অপরাধ দেখছে উত্তর কোরিয়া

274
0

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, উত্তর কোরিয়া ইসরায়েলের এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং একে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

মুখপাত্র আরও বলেন, ইরানে বেসামরিক নাগরিকদের হত্যা করা মানবতার বিরুদ্ধে অপরাধ, যা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলের এ ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসমূলক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন করে এক বিস্তৃত যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।

গত শুক্রবার ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

এ ঘটনার প্রেক্ষিতে ইরানের আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী শুক্রবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় জরুরি বৈঠকে বসবে।

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি জড়িত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here